ধান ভাঙানো মেশিনে কাপড় পেঁচিয়ে নারীর মৃ*ত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ধান ভাঙানো মেশিনে কাপড় পেঁচিয়ে নারীর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৫:৪৯:০৮ পূর্বাহ্ন

ধান ভাঙানো মেশিনে কাপড় পেঁচিয়ে নারীর মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় ধান ভাঙানো মেশিনে কাপড় পেঁচিয়ে আলিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রুস্তম আলী বলেন, সকালের দিকে বাড়িতে ধান ভাঙানো মেশিন নিয়ে একজন আসে। পরে ধান ভাঙানোর সময় আমার বোনের কাপড়ের আঁচল মেশিনে পেঁচিয়ে যায়। এতে আমার বোন মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার বোন গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক