আসামে পাঁচ বাংলাদেশি গ্রে প্তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

আসামে পাঁচ বাংলাদেশি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৬:১৩:১৩ পূর্বাহ্ন

আসামে পাঁচ বাংলাদেশি গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে অন্তত পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার আসাম পুলিশ ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

দেশটির সংবাদমধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসাম পুলিশ আন্তর্জাতিক সীমান্তের কাছে অবৈধ অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নূর ইসলাম, মো. ইমরান, ইয়াসমিন আক্তার, ইশমো তারা আক্তার এবং মো. বাবুল হুসেইন। পরে এই বাংলাশিদের ফেরত পাঠিয়েছে আসাম পুলিশ।

কয়েক দিন আগে আসামের করিমগঞ্জ জেলা থেকে জাহানারা বেগম এবং মাসকান্দ আলী নামের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। পরে দু’জনকেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশে লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতে আসাম পুলিশের চলমান প্রচেষ্টার প্রশংসা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল