অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মুয়াজ্জিন নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মুয়াজ্জিন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০৪:৩৬:১৫ পূর্বাহ্ন

অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মুয়াজ্জিন নি হ ত

ছবি: সংগৃহীত


নীলফামারীতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসকের সরকারি গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম উপজেলার উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত জমসের আলীর ছেলে। তিনি  বাজেডুমরিয়া বায়তুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে নাজমুল ইসলাম তার মোটরসাইকেলে জ্বালানি নিতে রাস্তা পার হয়ে ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সরকারি গাড়িটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান নাজমুল। 

কিশোরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে দুই পক্ষ মীমাংসা করে পরিবার মরদেহ নিয়ে গেছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক