বাসের সঙ্গে সং ঘ র্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বাসের সঙ্গে সং ঘ র্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০৭:০৫:৫০ পূর্বাহ্ন

বাসের সঙ্গে সং ঘ র্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নি হ ত

ছবি: সংগৃহীত


সাভারের বলিয়ারপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত‌ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বের হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারটি উল্টে গেলে কারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে নাজিম উদ্দিন, মজিবুর রহমান ও ইব্রাহিম নামের তিনজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তারা তিনজনই বলিয়ারপুরের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

আহত অবস্থায় একজনকে কল্যাণপুর ইবনে সিনা ও অন্যজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গাড়ি দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক