দাফনের ১২০ দিন পর ছাত্র আন্দোলনে নিহত রাব্বির ম র দে হ উত্তোলন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

দাফনের ১২০ দিন পর ছাত্র আন্দোলনে নিহত রাব্বির ম র দে হ উত্তোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০৮:১৯:৪৮ পূর্বাহ্ন

দাফনের ১২০ দিন পর ছাত্র আন্দোলনে নিহত রাব্বির ম র দে হ উত্তোলন

ফাইল ছবি


দাফনের ১২০ দিন পর মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মেহেদী হাসান রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মাগুরা সদর উপজেলার বরুনাতৈল কবরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করা হয়। এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী এহসানুল হক উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মাগুরা শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাব্বি। পরে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবার গ্রামের বাড়ি কবরস্থানে দাফন করেন।

এ ঘটনায় নিহত রাব্বির বড় ভাই ইউনুস আলী গত ১৪ আগস্ট মাগুরা থানায় ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তের স্বার্থে আদালত মরদেহটি উত্তোলনের নির্দেশ দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক