বি দ্যু তা য়ি ত বোনকে র*ক্ষা করতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বি দ্যু তা য়ি ত বোনকে র*ক্ষা করতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ১২:০১:০৫ অপরাহ্ন

বি দ্যু তা য়ি ত বোনকে র*ক্ষা করতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও

ছবি: সংগৃহীত


নীলফামারীর ডিমলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো—স্থানীয় জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাচিনুর রহমান (৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জহুরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। তাকে বাঁচাতে গিয়ে তার ছোটভাই হাচিনুরও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শোকাহত বাবা জয়নাল আবেদীন বলেন, আমার দুই সন্তান একসঙ্গে চলে গেল। এখন আমি একদম একা হয়ে গেলাম। বেঁচে থাকাও কঠিন হয়ে গেল।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি  বলেন, অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক