আ গু নে নিঃস্ব সেই প্রবালক্ষীর জন্য ঘরের ব্যবস্থা করলেন ইউএনও
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

আ গু নে নিঃস্ব সেই প্রবালক্ষীর জন্য ঘরের ব্যবস্থা করলেন ইউএনও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ১১:১৩:৫৩ পূর্বাহ্ন

আ গু নে নিঃস্ব সেই প্রবালক্ষীর জন্য ঘরের ব্যবস্থা করলেন ইউএনও

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাইয়ে গহীন পাহাড়ের একেবারে চূড়ায় নাপিত্তাছরা এলাকার ত্রিপুরা পাড়ায় অগ্নিকাণ্ডে ৩ সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে যাওয়া প্রবালক্ষী ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে অসহায় প্রবালক্ষীর হাতে ৪টি কম্বল ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন তিনি।এছাড়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর আশ্রায়ণ প্রকল্পে একটি ঘর খালি থাকার সুবাদে সেখানে তার জন্য একটি ঘরের ব্যবস্থা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা নির্বাহী প্রকৌশলী রনি সাহা ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইসমাইল।

বুধবার বিকেলে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে রসুলপুর আবাসন প্রকল্পে ২ শতাংশ জমিসহ দুই কক্ষের একটি আধা পাকা ঘর বুঝিয়ে দেন প্রবালক্ষী ত্রিপুরাকে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, অগ্নিকাণ্ডে তিন সন্তানকে নিয়ে আশ্রয়হীন হয়ে পড়া প্রবালক্ষী ত্রিপুরার ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে গতকাল জানতে পারি। আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর সরকারি আবাসন প্রকল্পে ঘর পেয়েও না আসা একটি পরিবারের বরাদ্দ বাতিল করে সেখানে প্রবালক্ষী ত্রিপুরাকে দুই শতাংশ জায়গাসহ ২ কক্ষের একটি আধা পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছি আমরা। তাছাড়া একই এলাকায় তাদের স্বজনরা থাকে।

নতুন ঘর পাওয়ার অনুভূতি জানতে চাইলে প্রবালক্ষী ত্রিপুরা বলেন, ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলাম। অবুঝ সন্তানদের নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছিলাম। এত তাড়াতাড়ি নতুন একটি ঘর পাব ভাবিনি। আমি অনেক খুশি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক