শ্রীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শ্রীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ১১:২০:৪১ পূর্বাহ্ন

শ্রীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নি হ ত

ছবি : সংগৃহীত


গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত ও আদিল নামে এক তরুণ আহত হয়েছে।বুধবার (৪ ডিসেম্বর) সকালে টেংরা-জৈনা বাজার আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটেছে।

নিহত সাব্বির হোসেন (১৬) স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, সকালে সাব্বির হোসেন ও আদিল দুই বন্ধু মোটরসাইকেলযোগে পাশের এলাকায় খেজুরের রস পান করতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে টেংরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাব্বির হোসেন মারা যায় এবং তার বন্ধু আদিল আহত হয়। পরে আদিলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক