চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ AM

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০৭:৩৭:৫২ AM

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

ফাইল ছবি


 নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেসুর রহমান।

নিহত দেলোয়ার হোসেন (৪৮) মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দেলোয়ার হোসেন ঢাকার শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মী ইমরান হোসেন বলেন, দেলোয়ার হোসেন স্কুল ছুটির পর মুন্সীগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে ট্রেনে তার শ্যামপুরের বাড়িতে ফিরতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে ফাঁড়ির পরিদর্শক এসআই মোখলেসুর রহমান বলেন, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে ঢুকছিল। ঐ সময় নিহত ব্যক্তিসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান