আ.লীগের দুই গ্রুপের সং ঘ র্ষে দুইজন নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

আ.লীগের দুই গ্রুপের সং ঘ র্ষে দুইজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০১:১৩:৩৯ পূর্বাহ্ন

আ.লীগের দুই গ্রুপের সং ঘ র্ষে দুইজন নি হ ত

ছবি সংগৃহীত


নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ৯টার মধ্যে উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ২ জন হলেন রায়পুরার চান্দেরকান্দি এলাকার মানিক মিয়া (৫৫) ও কল্পনা বেগম ( ৩২)। এর মধ্যে মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক সদস্য। আহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার মেথিকান্দা এলাকার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ হারুনের সমর্থকদের মধ্যে গত কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলছিল। তারই জেরে শনিবার সকালে ২ গ্রুপ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় হারুন গ্রুপের সমর্থকদের কোপের আঘাতে রুবেল গ্রুপের ২ জন নিহত হন। এ ছাড়া আহত হওয়া ১০ জনের সকলেই রুবেল গ্রুপের সদস্য বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্তত ৫ জন গুলিবিদ্ধ বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গুলির বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করেনি।

নিহতদের স্বজনদের দাবি, দেশি অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি আহত ও নিহতদের গুলি করা হয়েছে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে কী ঘটেছে তা পরে জানা যাবে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক