রাতের খাবার খেয়ে অ সু স্থ মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

রাতের খাবার খেয়ে অ সু স্থ মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৯:৫৬:১১ পূর্বাহ্ন

রাতের খাবার খেয়ে অ সু স্থ মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে

ছবি: সংগৃহীত


রাজধানীর বংশাল থানার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টা দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান বলেন, আজকে আমাদের রাতের খাবার বাইরে থেকে এক ব্যক্তি মাদ্রাসায় দিয়ে ছিলেন। সেই খাবার খেয়ে আমাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জরুরি বিভাগ থেকে তাদের মেডিসিন ওয়ার্ডে পাঠান। বর্তমানে মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, বংশালের একটি মাদ্রাসার শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক