স্ত্রীকে বাঁ চা তে ভালুকের ওপর ঝাঁ পি য়ে পড়লেন স্বামী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

স্ত্রীকে বাঁ চা তে ভালুকের ওপর ঝাঁ পি য়ে পড়লেন স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ১২:১২:২১ অপরাহ্ন

স্ত্রীকে বাঁ চা তে ভালুকের ওপর ঝাঁ পি য়ে পড়লেন স্বামী

ছবি: সংগৃহীত


স্ত্রীকে বাঁচাতে মেরু ভালুকের ওপর ঝাঁপিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। কানাডার অন্টারিও প্রদেশে ঘটেছে এমন ঘটনা। সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ফোর্ট সেভার্ন শহরের এক দম্পতি তাদের কুকুর খোঁজার জন্য স্থানীয় সময় ভোর ৫টার আগে বাড়ি থেকে বের হন।

আক্রান্ত নারী বলেন, ভালুকটি এগিয়ে এলে আমার স্বামী আক্রমণ ঠেকাতে ঝাঁপিয়ে পড়ে এবং ধস্তাধস্তি শুরু হয়। আমিও মাটিতে লুটিয়ে পড়ি। আমার স্বামীর হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, লোকটি যখন প্রাণীটির সাথে ধস্তাধস্তি করছিল, এক প্রতিবেশী আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে যান। এ সময় ভালুকটিকে বেশ কয়েকবার গুলি করেন। ভালুকটি নিকটবর্তী একটি জঙ্গলে ফিরে গিয়ে আঘাতের কারণে মারা যায়।

গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা মৃত মেরু ভালুকটিকে খুঁজে পেয়েছেন বলে জানানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র সিএনএন অধিভুক্ত সিটিভি নিউজকে বলেন, ওই এলাকায় মেরু ভালুকের দেখা পাওয়া সাধারণ ঘটনা হলেও হামলা বিরল, তবে অপ্রত্যাশিত নয়।

পোলার বিয়ার্স ইন্টারন্যাশনালের স্টাফ সায়েন্টিস্ট অ্যালিসা ম্যাককাল বলেন, উপসাগরের চারপাশের মেরু ভালুকগুলো সমুদ্রের বরফের উপর থাকা অবস্থায় সিল শিকার করতে পছন্দ করে। কিন্তু যখন বরফ ভেঙে যায়, যা এই বছর দক্ষিণ হাডসন উপসাগরে স্বাভাবিকভাবে আগে ঘটেছিল, তখন তারা খাবারের সন্ধানে লোকালয়ে চলে যায়।তিনি বলেন, ভাল্লুকটি হয়তো স্বাভাবিকের চেয়ে একটু বেশি ক্ষুধার্ত ছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল