পোষ্য কোটা বাতিল চান সারজিস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

পোষ্য কোটা বাতিল চান সারজিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন

পোষ্য কোটা বাতিল চান সারজিস

ছবি : সংগৃহীত


এবার পোষ্য কোটা বাতিলের দাবি জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।’

জানা যায়, বাংলাদেশের অধিকাংশ চাকরির পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংরক্ষণ করা হয়ে থাকে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন সময় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার পোষ্য কোটা বাতিল চাইলেন সারজিস আলম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক