শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ১০:৫১:৩১ পূর্বাহ্ন

শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

প্রতীকী ছবি


আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে’, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মন্ত্রণালয় ও মাউশি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটা তারা জানে না।

এ ব্যাপারে মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সেটি এখনো বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই।গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, ২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কোনো ধরনের গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এই কর্মকর্তা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক