একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০৮:৩৬:১৭ পূর্বাহ্ন

একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ

ছবি: সংগৃহীত


চাঁদপুরের মতলব উত্তরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মাহিনুর আক্তার (২৩) নামে এক গৃহবধূ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলা ছেংগারচর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

মাহিনুর আক্তার উপজেলার কলাকান্দা গ্রামের মো. খবির হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও তার একটি ছেলে সন্তান রয়েছে।

ছেংগারচর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. মকবুল হোসেন মুকুল বলেন, নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তারপরও তারা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে মাহিনুর আক্তারকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূর স্বামী মো. খবির হোসেন জানান, আল্লাহ একসঙ্গে তিনটি বাচ্চার বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক