১১ মাসের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁ প দিলেন মা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

১১ মাসের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁ প দিলেন মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৪:১৬:৩৩ পূর্বাহ্ন

১১ মাসের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁ প দিলেন মা

ছবি: সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরে ১১ মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে ঘটনাস্থলে মা ও হাসপাতালে নেওয়ার পথে মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুরের সাতখামাইর বাজার এলাকার এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলা থানার টাঙ্গাবো গ্রামের মো. রাসেলের স্ত্রী নাসরিন আক্তার (২৯) ও তাদের ১১ মাস বয়সী মেয়ে রওজাতুল জান্নাত রাফসা।স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমতলী এলাকায় আহমেদ ফকিরের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করতেন রাসেল।

রেলওয়ের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি সকাল ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নাসরিন আক্তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি সামনে ঝাঁপ দেন। এতে ইঞ্জিনের আঘাতে নাসরিন আক্তার শিশুসহ প্রায় আট থেকে দশ ফুট দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাসরিনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুস্মিতা সাহা বলেন, হাসপাতালে নিহতের কোনো মরদেহ আনা হয়নি। একটি শিশুকে আনা হয়েছিল। শিশুটির মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে তাকে স্থানান্তর করা হয়েছে। 

নিহতের ছেলে মো. বেলাল আহমেদ নাঈম জানায়, তার বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বোনকে কোলে নিয়ে মা সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারে তারা। 

নিহতের রাসেল বলেন, ঘটনাস্থলেই আমার স্ত্রী মারা যান। এ সময় স্থানীয়রা আমার শিশু সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা গেছে। আমরা এখন তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ছাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী ও শিশুর হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী নিহতের খবর পেয়েছি। বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক