ঘন কুয়াশায় বাস-মাইক্রোবাস সং ঘ র্ষে নি হ ত ২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় বাস-মাইক্রোবাস সং ঘ র্ষে নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৭:০২:৪৯ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় বাস-মাইক্রোবাস সং ঘ র্ষে নি হ ত ২

ছবি: সংগৃহীত


ঘন কুয়াশায় নওগাঁর মান্দায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উত্তরা কলেজের পার্শ্ববর্তী সারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের মরদেহ উদ্ধার করা গেলেও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে দুপুরেও ওই সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছিল। কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাজশাহী অভিমুখী মাইক্রোবাসটি নওগাঁ অভিমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয়রা। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক