৭৯ নাবিকসহ দুই নৌযান ভারতে ধরে নিয়ে যাওয়ার অ ভি যো গ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

৭৯ নাবিকসহ দুই নৌযান ভারতে ধরে নিয়ে যাওয়ার অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৫:৪৬:৫৬ পূর্বাহ্ন

৭৯ নাবিকসহ দুই নৌযান ভারতে ধরে নিয়ে যাওয়ার অ ভি যো গ

ছবি: সংগৃহীত


বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ নাবিকসহ দুটি নৌযান ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামে মাছ ধরার নৌযান দুটিকে ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিক এবং নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এর মধ্যে এফভি মেঘনা-৫ এর মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড, আর এফভি লায়লা-২ এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে জানান, জাহাজ দুটি খুলনা বেল্টের হিরণ পয়েন্ট এলাকায় গভীর সমুদে মাছ ধরছিল। সোমবার দুপুরের দিকে ভারতের কোস্ট গার্ড নাবিকসহ আটক করে নিয়ে গেছে বলে জানতে পারি। এ সংবাদ পাওয়ার পর কোস্ট গার্ড, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এর মধ্যে এফভি মেঘনাতে ক্রু ও জেলে মিলিয়ে মোট ৩৭ জন এবং লায়লাতে ৪২ জন ছিল। তাদের সঙ্গে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে কথা হয়েছে। তারা ভালো আছেন বলে জানিয়েছেন।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল