মাকে হ*ত্যার অভিযোগে করা মা ম লায় ছেলে রি মা ন্ডে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

মাকে হ*ত্যার অভিযোগে করা মা ম লায় ছেলে রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৭:০৭:৩৭ পূর্বাহ্ন

মাকে হ*ত্যার অভিযোগে করা মা ম লায় ছেলে রি মা ন্ডে

ছবি: সংগৃহীত


রাজধানীর যাত্রাবাড়ীতে মাকে হত্যার অভিযোগে করা মামলায় ছেলে মামুনের (৩০) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ীর কুতুব খালী এলাকায় মামুন কিছুদিন ধরে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। মায়ের ভরণপোষণ দিতে বিরক্তবোধ করতো। গত ২৭ আগস্ট তিনি তার মাকে থাপ্পড় দিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। এরপর সারারাত তাকে বাড়ির বাইরে রাখা হয়। পরের দিন সকালে আশপাশের ভাড়াটিয়া ও এলাকাবাসী তাকে মৃত অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় মামুনকে আসামি করে তার খালাতো ভাই কামাল হোসেন গত ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক