আ গু ন জ্বা*লিয়ে ট্রাক দিয়ে সড়ক অ ব রো ধ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আ গু ন জ্বা*লিয়ে ট্রাক দিয়ে সড়ক অ ব রো ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৮:৪২:৩০ পূর্বাহ্ন

আ গু ন জ্বা*লিয়ে ট্রাক দিয়ে সড়ক অ ব রো ধ

ফাইল ছবি


একটি মামলায় পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তারের খবরের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়েছে— এমন খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হয়। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয়। পরে রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর ফলে সড়কে আটকে গেছে হাজার-হাজার পরিবহন। ডাইভারশন দিয়েও রাস্তার বেসামাল পরিস্থিতি সামাল দিতে পারছে না ট্রাফিক পুলিশ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস বলেন, তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে মূলত মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক