কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ১২:০২:৩৭ অপরাহ্ন

কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান শুরু

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে। কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।স্থানীয় সময় বুধবার এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আগামি ২০ জানুয়ারিতে,  নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। চারদিকে সাজসাজ রবের প্রস্তুতি।নিউইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। রিডজ উডে এই আয়োজনের শুরু হয় গত বুধবার, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।বিরল এ ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে,অভাবনীয় হয়ে থাকার মত এই বিষটি। 

এমন ঘটনা বছর দশেক আগেও কল্পনা করা যায়নি এমনটাই মন্তব্য করেছেন আয়োজকরা।এবার মুসলমান, হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, দ্রুতই ডেমোক্র্যাট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে।অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সংগীত পরিবেশন করেন শিল্পীরা। 

উল্লেখ্য,ডোনাল্ড ট্রাম্প আগামি ২০ জানুয়ারি ক্ষমতার মসনদে আবারও বসতে যাচ্ছেন।  ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’-সেটাই এখন দেখার অপেক্ষা সকলের। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল