বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০৮:০৩:৫১ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু

ছবি: সংগৃহীত


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ট্রেনে আমদানি করা হয়েছে ৪৬৮ মেট্রিক টন আলু।

যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) পণ্য চালানটি খালাস করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। চালানটি বেনাপোল কাস্টম হাউজ থেকে কাগজপত্র ছাড় করানোর পর আনলোড করা হয়েছে। আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক