গ্যারেজে আ গু ন লেগে পু ড়ে গেছে ৩৪ যানবাহন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

গ্যারেজে আ গু ন লেগে পু ড়ে গেছে ৩৪ যানবাহন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ১১:২৫:১৫ পূর্বাহ্ন

গ্যারেজে আ গু ন লেগে পু ড়ে গেছে ৩৪ যানবাহন

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে আগুন লেগে ৩৪টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে।  এ সময় আগুনে পাশে থাকা একটি মুদির দোকানও পুড়ে যায়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের গ্যারেজে এই আগুন লাগার ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্রা গাড়ি পুড়ে যায়। পুড়ে গেছে পাশে থাকা একটি মুদি দোকানও। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমরান হোসেন বলেন, ভোর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই ওই গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক