নটর ডেমে ফিরল যীশু খ্রিস্টের মুকুট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

নটর ডেমে ফিরল যীশু খ্রিস্টের মুকুট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১২:৩৬:২৪ অপরাহ্ন

নটর ডেমে ফিরল যীশু খ্রিস্টের মুকুট

ছবি : সংগৃহীত


ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিখ্যাত গির্জা নটর ডেমের সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে। সেখানে ফিরে এসেছে ‘ক্রাউন অব থোর্নস’। ধারণা করা হয়, কাঁটা দিয়ে তৈরি এই মুকুটটি পরানো হয়েছিল যীশু খ্রিস্টকে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

খ্রিস্টধর্মমতে, যীশু খ্রিস্টের মাথায় শূলে বিদ্ধ করার সময় কাঁটার মুকুট পড়ানো হয়েছিল। এই কাঁটার মুকুটটি ইউফরবিয়া মিলি নামের গাছের কাঁটার তৈরি।প্রাচীন এই মুকুটুটি গতকাল শুক্রবার প্যারিসের আর্চবিশপ লরেন্ত উলচিনের তত্ত্বাবধানে নটর ডেমে রাখা হয়। অগ্নিকাণ্ডের পর দীর্ঘ পাঁচ বছর তা অন্যত্র ছিল।

মুকুটি ১২৩৯ খ্রিস্টাব্দে ১ লাখ ৩৫ হাজার লুভর দিয়ে কিনে নেন ফ্রান্সের রাজা নবম লুইস। সেসময় এটি ছিল ফ্রান্সের বার্ষিক বাজেটের প্রায় অর্ধেক। প্রথমে এটি সেন্ট চ্যাপেলে রাখা হতো। ১৮০৬ সাল থেকে তা নটর ডেমে রাখা হয়। ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগ পর্যন্ত ৮৫০ বছর পুরাতন সেই ভবনেই ছিল মুকুটটি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল