এবার ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

এবার ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন

এবার ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি


যুক্তরাষ্ট্র এবার ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ইতোমধ্যে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে, এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের মতে, এই দেশগুলোর নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে।আইসিই আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য গত কয়েক বছরে প্রায় ৯০ হাজার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যার বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছেন, এর মধ্যে ১৮ হাজার ভারতীয় রয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারেএকই সময়ে, সুইজারল্যান্ড ভারতকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ (এমএফএন) মর্যাদা বাতিল করায়, দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও নতুন সংকট সৃষ্টি হতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল