নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধা*ক্কা, ৩ যাত্রী নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধা*ক্কা, ৩ যাত্রী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৪:২৫:২৯ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধা*ক্কা, ৩ যাত্রী নি হ ত

ছবি: সংগৃহীত


কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস  মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুছড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।  ফায়ার সার্ভিস কর্মীরা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত সাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন।

নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কুমিল্লার মুরাদনগর থানার হোসেনপুর গ্রামের মো. নশু  মিয়া (৪০)।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক