ছাত্রলীগের সাবেক নেত্রী নদীর ৭ দিনের রি মা ন্ড চায় পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীর ৭ দিনের রি মা ন্ড চায় পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৫:০৪:১৬ পূর্বাহ্ন

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীর ৭ দিনের রি মা ন্ড চায় পুলিশ

ছবি: সংগৃহীত


সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তার সঙ্গে আরো চার জন আছে, তবে পদবি জানা যায়নি। তাদের কোর্টে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে।

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক