দুটি মোটরসাইকেলের সং*ঘর্ষে নি হ ত ২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দুটি মোটরসাইকেলের সং*ঘর্ষে নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৭:২১:৪১ পূর্বাহ্ন

দুটি মোটরসাইকেলের সং*ঘর্ষে নি হ ত ২

ছবি: সংগৃহীত


যশোরের মণিরামপুরে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার-সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার খড়কী এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম (১৮)।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলাম নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চালকিডাঙ্গা গ্রামের ইমন (২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক