জাতীয় পতাকা বুকে নিয়ে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জাতীয় পতাকা বুকে নিয়ে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০৪:২৭:৪২ পূর্বাহ্ন

জাতীয় পতাকা বুকে নিয়ে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন

ছবি: সংগৃহীত


মহান বিজয় দিবস উপলক্ষ্যে পবিত্র কোরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী বীর শহিদদের স্মরণ করেছে ফেনী শহরের মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা বুকে নিয়ে শহিদদের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

পরে একটি র‍্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদরাসা পড়ুয়াদের এমন আয়োজনের প্রশংসা করছেন স্থানীয়রা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, বিগত কয়েক বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মরণে কোরআন খতম, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে মারকায উমর (রা.) মাদরাসা। তারই ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়েছে। 

মাদরাসার সহকারী শিক্ষক মো. নাদের চৌধুরী বলেন, আজকের আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ২৪ এর বিপ্লবীদের স্মরণ করা হয়েছে। এসব ইতিহাস ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি। 

এ ব্যাপারে মাদরাসার শিক্ষা পরিচালক কে এম বেলাল পাটোয়ারী বলেন বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিক চিন্তা করে প্রতিবছর এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক