তিন ঘণ্টা পর জাহিন টেক্সটাইলের আ গু ন নিয়ন্ত্রণে  
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

তিন ঘণ্টা পর জাহিন টেক্সটাইলের আ গু ন নিয়ন্ত্রণে  

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন

তিন ঘণ্টা পর জাহিন টেক্সটাইলের আ গু ন নিয়ন্ত্রণে  

ছবি : সংগৃহীত


প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কারখানার মজুদকৃত সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে,গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার ওই স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন জাহিন টেক্সটাইল মিলের একপাশে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানো চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় আড়াইহাজার ও মাধবদী ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তিন ঘণ্টার চেষ্টায় তারা ওই মিলের আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া নেই। কারখানাটিতে কোনো শ্রমিক আটকাও পড়েনি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ওই কারখানার আগুনে এখন পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক