স্ত্রীকে ছুরিকাঘাতে হ ত্যা, স্বামী গ্রে ফ তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

স্ত্রীকে ছুরিকাঘাতে হ ত্যা, স্বামী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১১:৪১:৪৫ পূর্বাহ্ন

স্ত্রীকে ছুরিকাঘাতে হ ত্যা, স্বামী গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


নোয়াখালীর হাতিয়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার (২২) হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। গ্রেফতার মো. নাহিদ হোসেন (২৬) খুলনার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর আগে নাহিদ রিনার বিয়ে হয়। এরপর প্রায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতেন। গত ১০-১৫ দিন আগে নাহিদ স্ত্রীকেসহ একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। সোমবার সন্ধ্যার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে স্থানীয় চরচেঙ্গা বাজারে যান। সেখানে ফার্মেসি দোকান থেকে বেশ কয়েকটি ডিসিপিন-২ নামে ঘুমের ওষুধ কিনে সেবন করেন। একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন। নেশা করা নিয়ে স্ত্রী রিনার সঙ্গে তার বাগবিতণ্ডা ও মারামারি হয়। এ নিয়ে রানা উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে। স্ত্রীকে হত্যা করে সে খাটে শুয়ে ছিল। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায় ও পুলিশে খবর দেয়।

হাতিয়া থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্ত্রীকে হত্যা করেছে ওই যুবক। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক