সাগরে লঘুচাপ, শুক্রবার থেকে বৃষ্টির আভাস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সাগরে লঘুচাপ, শুক্রবার থেকে বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০১:২০:০২ পূর্বাহ্ন

সাগরে লঘুচাপ, শুক্রবার থেকে বৃষ্টির আভাস

প্রতীকী ছবি


দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপটি অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে। 

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের ফলে এই দুইদিন শীত কিছুটা কম থাকবে। তবে ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

তিনি বলেন, বৃষ্টি শেষে আবারো কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বাড়বে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় (মঙ্গল ও বুধবার) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক