রেল শ্রমিকদের অ ব রো ধে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

রেল শ্রমিকদের অ ব রো ধে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০১:২৩:২৫ পূর্বাহ্ন

রেল শ্রমিকদের অ ব রো ধে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল


রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে রেলযোগাযোগ বন্ধ। সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।

ঢাকা রেলওয়ের স্টেশনমাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদের যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। আমরা তাদের রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক