সোনা নিয়ে এবারের মেলা শুরু ৬ ফেব্রুয়ারি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সোনা নিয়ে এবারের মেলা শুরু ৬ ফেব্রুয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০৭:৪৪:২২ পূর্বাহ্ন

সোনা নিয়ে এবারের মেলা শুরু ৬ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত


দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করতে যাচ্ছে।

রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ৩ দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বাজুস। এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাজুস ফেয়ার-২০২৫ এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।

বাজুসের আশা, বাজুস ফেয়ার-২০২৫ এর মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি দেশের স্বর্ণ শিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি আন্তর্জাতিক বাজারে আরও প্রসার লাভ করবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক