ছু রি কা ঘা তে দুইজন নি হ তে র ঘটনায় গ্রে প্তা র ২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ছু রি কা ঘা তে দুইজন নি হ তে র ঘটনায় গ্রে প্তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৫:২৭:৩৮ পূর্বাহ্ন

ছু রি কা ঘা তে দুইজন নি হ তে র ঘটনায় গ্রে প্তা র ২

ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ও আহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাচোল উপজেলার মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে মো. আজিজুল হক (৫২) এবং এজাবুল হকের ছেলে মো. তাসিম (৩২)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ১০ থেকে ১৫ দিন পূর্বে নাচোলের খোলসি এলাকার জনৈক আব্দুল খালেকের পেয়ারা বাগানে পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিলেন লেবার সরদার সালাম ও সাধারণ লেবার শাহিন। কাজ করার কোনো এক সময় শাহীন গোপনে লেবার সর্দার সালামের  প্রস্রাব করার ভিডিও ধারণ করেন এবং পরে শাহিন সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি সালামের নজরে আসলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতিও হয়। এর জেরে গতকাল রাতে মল্লিকপুর গ্রামস্থ গরুর হাটে শহীদ জিয়া স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহীন ও তার লোকজনেরা আগে থেকেই ওত পেতে থাকে। পরে সালাম ও তার লোকজন অনুষ্ঠান দেখার জন্য ঘটনাস্থলে পৌঁছালেই তাদের ওপর শাহীন গ্রুপের লোকজন ধারালো অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এতে সালাম গ্রুপের দুইজন নিহত হন এবং চারজন আহত হয়।

এই বিষয়ে মো. আবুল কালাম সাহিদ বলেন, গতকাল রাতে নাচোল থানার মল্লিকপুর বাজারে শহীদ জিয়া সংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সময় মারামারি ঘটনা ঘটে। এতে মাসুদ ও রায়হান নামে দুইজন নিহত হন। এই ঘটনায় নাচোল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে আজিজুল ও তাসিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত ও চারজন আহত হন। নিহতরা হলেন-নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। এ ছাড়া আহতরা একই এলাকার জালাল উদ্দিনের ছেলে সুমন (১৮), আলমের ছেলে রজব আলী রনি (১৪), রাব্বানী ছেলে আরমান (১৬) ও ফিরোজ আলীর ছেলে ইমন (১৫)।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক