সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:৫৫:১৩ পূর্বাহ্ন

সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

ফাইল ছবি


পঞ্চগড় সদরের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াশিম (১৭) নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।আটক হওয়া ওই কিশোর অমরখানা ইউনিয়নের রেজাউল করিমের ছেলে।

এদিকে ওয়াসিমকে ফিরিয়ে আনতে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চার-পাঁচজন কিশোর অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় তারা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, সীমান্ত থেকে ওই কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফ আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেবে বলে জানা গেছে। তাকে ফেরত আনতে চেষ্টা অব্যাহত আছে। ফেরত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক