নবাবগঞ্জে শিক্ষকের বিদায়ে কাঁদলেন সবাই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

নবাবগঞ্জে শিক্ষকের বিদায়ে কাঁদলেন সবাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১০:৫২:৪৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে শিক্ষকের বিদায়ে কাঁদলেন সবাই

ছবি : সংগৃহীত


প্রিয় শিক্ষকের বিদায়। কারো হাতে ফুল, কারো হাতে মোড়কে ঢাকা উপহার; কিন্তু সবার চোখে-মুখেই বিষাদের ছায়া। এভাবে অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষক (অধ্যক্ষ) সিস্টার মেবেল কস্তাকে বিদায় জানালেন ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় বরণ করে নেওয়া হয় প্রতিষ্ঠানের নতুন অধ্যক্ষ হেমেনি এলিজাবেথ রোজারিওকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউজ গমেজ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্চ থেকে ফুলেল শুভেচ্ছাসহ হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান সবার প্রিয় এই শিক্ষিকা।

সিস্টারের বিদায় অনুষ্ঠানকে ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় ক্যাম্পাসজুড়ে। নাচ-গানে অনুষ্ঠানকে সাজানো হলেও অনুষ্ঠানজুড়ে ছিল বিষাদের আবহ। উপস্থিত বক্তাদের কণ্ঠেও ছিল সিস্টার মেবেলের সফলতার গল্প।

ডা. রফিকুল ইসলাম বলেন, সিস্টার মেবেল সফলতার সঙ্গে পাঁচ বছর সেন্ট ইউফ্রেজিসে সেবা দিয়েছেন। অত্র এলাকায় নারী শিক্ষার অগ্রগতিতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানকেও শ্রেষ্ঠ করায় বিশেষ অবদান রেখেছেন এই গুণী শিক্ষিকা। তার সাফল্য আমরা সব সময় স্মরণ করব।

সানজিদা আক্তার সুলতানা নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে- ম্যাডামকে আর আমাদের ক্লাশে পাব না- এটা ভাবতেই কষ্ট হচ্ছে। সবকিছু খুব মিস করব। এমন শিক্ষকই আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক সিস্টার মেবেল কস্তা।

বিদায়ী সিস্টার মেবেল কস্তা বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কাজ করার। শতভাগ পাশসহ প্রতিষ্ঠানটি আজ সবক্ষেত্রে সাফল্যের শিখরে উঠেছে। আশা করি আগামীতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমি চাই আমার শিক্ষার্থীরা যেন ভবিষ্যতেও আরও ভালো কাজ করতে পারে। সমাজের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। এ ব্যাপারে তারা যেন সর্বদা সজাগ থাকে। এতেই আমি শান্তি পাব।

অনুষ্ঠানে আগত নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ম্যাডাম সিস্টার মেবেল কস্তা পুরো শিক্ষকদের রোল মডেল, তিনি সর্বদা শিক্ষা ও শিক্ষার প্রসার নিয়ে কাজ করেছেন। কিভাবে শিক্ষার্থীদের ভালো করানো যায় এই ধ্যান-জ্ঞানই সব সময় তার মধ্যে কাজ করত। তিনি একজন আদর্শ শিক্ষক। তার বিদায়ে আমাদের খুব কষ্ট হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আরএনডিএম প্রভিন্সিয়াল বাংলাদেশের প্রভিন্স পুরবী পাস্কালিনা চিরান, সিস্টার রোজ, সিস্টার ভিক্টোরিয়া, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক প্রতিনিধি হাবিবুর রহমান খান পান্নু, সেন্ট থেকলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তাসহ অনেকে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক