ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি রহমতউল্লাহ, সম্পাদক তালহা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি রহমতউল্লাহ, সম্পাদক তালহা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১০:৪২:৩৯ পূর্বাহ্ন

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি রহমতউল্লাহ, সম্পাদক তালহা

ছবি : সংগৃহীত


ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের প্রতিবেদক রহমতউল্লাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা মনোনীত হয়েছেন।

রহমতুল্লাহ কলেজটির ইংরেজি বিভাগের (২০১৭-১৮) সেশনের শিক্ষার্থী এবং মেহেদী হাসান তালহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নিজস্ব অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন ঢাকসাসের সাবেক সভাপতি তবিবুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকসাসের সাবেক সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহ, সাবেক সভাপতি মাহমুদুল হাসান ও বিল্লাল হোসাইন।

নির্বাচনে সহ-সভাপতি পদে দেশ রূপান্তর পত্রিকার নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে মনোনীত বিবার্তার ঢাকা কলেজ প্রতিনিধি মো. শাখাওয়াত আল হোসাইন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত দৈনিক কালবেলার ঢাকা কলেজ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য পদে আমার সংবাদ পত্রিকার মাহফুজুর রহমান, সোনালী নিউজের জিসান আহম্মেদ ও প্রজন্ম নিউজের জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক