ব্যাংক ডা কা তি র পরিকল্পনা হয়েছিল এক মাস আগে : ওসি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ব্যাংক ডা কা তি র পরিকল্পনা হয়েছিল এক মাস আগে : ওসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ০১:৪১:২৫ পূর্বাহ্ন

ব্যাংক ডা কা তি র পরিকল্পনা হয়েছিল এক মাস আগে : ওসি

ছবি সংগৃহীত


রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এক মাস আগেই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। একাধিকবার রেকি করে ব্যাংকে হানা দেয় ডাকাত দল।

শুক্রবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, এরা কিশোর গ্যাংয়ের সদস্য, ডাকাতিতে সফল হলে বড় গ্যাং তৈরি করার পরিকল্পনা ছিল। এক মাস আগেই পরিকল্পনা করেছিল তারা। একাধিকবার রেকি করে ব্যাংকে হানা দেয় ডাকাত দল।

মাজহারুল ইসলাম বলেন, ডাকাতির সঙ্গে ব্যাংকের কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে।

আর সিসিটিভির হার্ডডিস্ক এখনো পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, ব্যাংকে ঢুকেই সিসিটিভির হার্ডডিস্ক খুলে ফেলে তারা। হার্ডডিস্ক এখনো খুঁজে পাওয়া যায়নি।

এদিকে ডাকাতি চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা করেছে। গ্রেফতার তিনজনকে বিকেলে আদালতে তুলে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক