উত্তরায় রেস্টুরেন্টে আ গু ন, ৭ জনকে জীবিত উ দ্ধা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

উত্তরায় রেস্টুরেন্টে আ গু ন, ৭ জনকে জীবিত উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ০৩:৫৯:৪৮ পূর্বাহ্ন

উত্তরায় রেস্টুরেন্টে আ গু ন, ৭ জনকে জীবিত উ দ্ধা র

ছবি: সংগৃহীত


রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে আগুনের ঘটনায় ভবনে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী। দুপুর পৌনে ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে জীবিত উদ্ধার করে। পরে আরো একজনকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন, আগুন লাগা ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন ফ্লোরের কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ১২টি‌ ইউনিট।

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের উপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন। তারা অনেকেই আটকা পড়েছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক