৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ০৪:৪২:১৮ পূর্বাহ্ন

৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

ছবি: সংগৃহীত


ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই সেবা স্থগিত থাকবে।  বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংকের শাখা, এটিএম বুথ বা অন্য কোনও মাধ্যমে কোনও লেনদেন সম্ভব হবে না।

এদিকে, ডাচ্‌-বাংলা ব্যাংকও একই কারণে আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তাদের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শাখা ও এটিএম বুথ থেকে কোনও লেনদেন সম্ভব হবে না। তবে রকেট মোবাইল ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড লেনদেন চালু থাকবে। ডাচ্‌-বাংলা ব্যাংক আরও জানায়, তাদের এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাত দিনের জন্য বন্ধ থাকবে। তবে ১ জানুয়ারি ব্যাংক হলিডে এবং ৩ ও ৪ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় মূলত দুই দিন—২ জানুয়ারি বৃহস্পতিবার এবং ৫ জানুয়ারি রোববার—ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার জন্য ডাচ্‌-বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক