ধামরাইয়ে বাসের ধা ক্কা য় স্বামী-স্ত্রী নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ধামরাইয়ে বাসের ধা ক্কা য় স্বামী-স্ত্রী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ০৭:২৯:০৩ পূর্বাহ্ন

ধামরাইয়ে বাসের ধা ক্কা য় স্বামী-স্ত্রী নি হ ত

ছবি: সংগৃহীত


ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ইসলামপুর থেকে শাহীন-রুবিনা দম্পতি ঢুলিভিটা যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা যাত্রীসেবা ডিলাক্স নামের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনার মৃত্যু হয়। আর আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে (রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল বলেন, আজ সকালে ঢলিভিটা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ না থাকায় রুবিনা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কাজী শাহীনের মরদেহ ঢাকা থেকে সাভারে পৌঁছায়নি।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক