তাবলিগ জামাতের বিভাজন এক মিনিটে সমাধান সম্ভব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

তাবলিগ জামাতের বিভাজন এক মিনিটে সমাধান সম্ভব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১১:০৬:৪২ পূর্বাহ্ন

তাবলিগ জামাতের বিভাজন এক মিনিটে সমাধান সম্ভব

ছবি: সংগৃহীত


তাবলিগ জামাত বাংলাদেশের দুই পক্ষের বিভাজন এক মিনিটের মধ্যে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৫ আয়োজনে সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে রাতে ঘুমানোর সময় সাদপন্থি নামে একটি গ্রুপ টঙ্গী ময়দানে প্রবেশ করে হামলা চালায়। সেই হামলায় আমাদের তিনজন নিহত ও শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের এ হামলা ছিল পূর্ব পরিকল্পিত। সেটার ডকুমেন্ট তারাই রেখে গেছেন।

তিনি আরও বলেন, হামলার বিষয়ে আমরা মামলা করেছি। আইনের আওতায় এনে সবাইকে শাস্তি দেওয়া হবে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও আমাদের আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে তাদের একজন গ্রেপ্তার হয়েছে, ইনশাল্লাহ বাকিরাও হবে।

তিনি অভিযোগ করে বলেন, তাবলিগ জামাতের ভেতর ঢুকে তৃতীয় একটি পক্ষ তাবলিগের মেহনতকে নষ্ট করার চেষ্টা করছে। আর হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক দল। এখানে রাজনীতির কোনো লেশমাত্র নেই।  তিনটি বিষয়কে কেন্দ্র করে তাবলিগে এই বিভাজন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক