পাকিস্তানের ক্ষে প ণা স্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হু ম কি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

পাকিস্তানের ক্ষে প ণা স্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হু ম কি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ১২:০২:৪৩ অপরাহ্ন

পাকিস্তানের ক্ষে প ণা স্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হু ম কি

ছবি: সংগৃহীত


পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে, পাকিস্তানের মিসাইল কর্মসূচি ‘উদীয়মান হুমকি'।

পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘উদীয়মান হুমকি' হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই মিসাইল এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে।

এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

তিনি বলেন, 'সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন।'কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরাকত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক বলছে পাকিস্তান

ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির যেই প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সকে দুই কর্মকর্তা জানায়, পাকিস্তান যেই আকারের রকেট ইঞ্জিন বানিয়েছে, তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে। তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক মনে করছে পাকিস্তান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র অস্ত্রের বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রসারের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বরে মন্তব্য মন্ত্রনালয়ের।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল