সাগরে নিম্নচাপ, উপকূলে বৃষ্টি শুরু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সাগরে নিম্নচাপ, উপকূলে বৃষ্টি শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০১:০৭:৫২ পূর্বাহ্ন

সাগরে নিম্নচাপ, উপকূলে বৃষ্টি শুরু

প্রতীকী ছবি


পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল লঘুচাপটি। অবস্থান বেশ দূরে হলেও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। মেঘলা আকাশ আগামীকাল রোববার থেকে আর থাকবে না। ‌তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক