বছরের দীর্ঘতম রাত পার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বছরের দীর্ঘতম রাত পার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১১:৪৫:৫০ পূর্বাহ্ন

বছরের দীর্ঘতম রাত পার

প্রতীকী ছবি


পৃথিবীর উত্তর গোলার্ধের সব দেশের জন্য সবচেয়ে দীর্ঘতম রাত পার হলো।

গতকাল শনিবার (২১ ডিসম্বের) উত্তর গোলার্ধে দ্রুত সন্ধ্যা নামলেও রাত শেষ হতে সবচেয়ে বেশি সময় লেগেছে। সেই সঙ্গে আজ রোববার (২২ ডিসেম্বর) পৃথিবীর উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন হবে। আর এর ঠিক বিপরীত চিত্র থাকবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে।

এই প্রক্রিয়াকে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন বলা হয়।বিষুবরেখার দুই পাশে সূর্যের আলো পড়ার প্রেক্ষাপটে বছরে চারবার এমন দিন-রাত আসে। দিন ও রাতের হিসেবে এর মধ্যে দুটি তারিখ সমান ও দুটি সময়ের পরিসরে সবচেয়ে বড় ও ছোট হয়ে থাকে।

ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে। বিপরীতে সূর্য থেকে অনেকটা দূরে চলে যায় উত্তর গোলার্ধ। এর ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ায় সেখানে শীতকাল আর বিপরীত কারণে দক্ষিণ গোলার্ধে চলে গরমকাল।

সৌরজগতের এ নিয়মের ফলে ২১ ডিসেম্বর উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেকটা দূরে থাকে। এতে সূর্যের আলো খুব কম পড়ায় দিনও দ্রুত শেষ হয়ে যায় এবং রাত হয় দীর্ঘতম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন