নারায়ণগঞ্জ থেকে অ প হৃ ত শিশুকে রংপুর থেকে উ দ্ধা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ থেকে অ প হৃ ত শিশুকে রংপুর থেকে উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ থেকে অ প হৃ ত শিশুকে রংপুর থেকে উ দ্ধা র

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত এক শিশুকে রংপুর থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের সদস্যরা।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পিবিআই। এসময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল রানা (২৪), জুয়েল (২৭), জোহরা (৪৪), রাজা (৪৯)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর রোববার স্কুল থেকে বাসায় ফেরার পথে পঞ্চবটি মোড় এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে আসামিরা। এ ঘটনায় আদালতে মামলা করেন তার বাবা। পরবর্তীতে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তকালে জানা যায়- এজাহারনামীয় মো. সোহেল রানা ও তার সহযোগী আসামিরা শিশুটিকে অপহরণ করে প্রথমে ঢাকার গাবতলী এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে বাসযোগে আসামি সোহেল রানা শিশু মেয়েটিকে গাইবান্ধা জেলায় তার আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। সেখানে সে ভিকটিমকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আটকে রাখে।

পরবর্তীতে পিবিআইয়ের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন