র‌্যাবের পৃথক অভিযানে ফে ন সিডিলসহ গ্রে প্তা র ২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

র‌্যাবের পৃথক অভিযানে ফে ন সিডিলসহ গ্রে প্তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৩:১৫:০১ পূর্বাহ্ন

র‌্যাবের পৃথক অভিযানে ফে ন সিডিলসহ গ্রে প্তা র ২


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৫ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নয়ন খান (২০)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গোপালপুর গ্রামের মোহন খানের ছেলে।

অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল রোববার সকাল সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউপির উথারিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নিঝুম মিয়া (১৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার উথারিয়াপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন