সীমান্তে চোরাকা*রবারীদের লক্ষ্য করে বিজিবির গু লি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সীমান্তে চোরাকা*রবারীদের লক্ষ্য করে বিজিবির গু লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৩:৫২:৫০ পূর্বাহ্ন

সীমান্তে চোরাকা*রবারীদের লক্ষ্য করে বিজিবির গু লি

ছবি: সংগৃহীত


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচার রোধে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার যাদবপুর কানাইডাংগা এলাকায় ভারত থেকে অবৈধ মালামাল আনার সময় ২০-২২ জন চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি গুলি বর্ষণ করে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার ভোর ৫টার সময় মহেশপুর যাদবপুর বিওপির তিনটি বিশেষ টিম কানাইডাংগা বিল সংলগ্ন সীমান্ত পিলার ৫০ হতে ৫১ টহল দিচ্ছিল। এসময় ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে ২০-২২ জন চোরাকারবারী কানাইডাংগা সীমান্তের দিকে আসতে থাকে।

সে সময় নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের সঙ্গে থাকা টহল দল চোরাকারবারীদের ধরতে অভিযান চালায়। মাদক বহনকারীদের পারাপারে সহযোগিতা করতে ৬-৭ জন অস্ত্রসহ বিজিবির পথ রোধ করে। তারা দেশি অস্ত্র নিয়ে বিজিবির দিকে এগিয়ে এলে, টহল কমান্ডার তাদের সতর্ক করেন। তখন চোরাকারবারীরা কয়েকটি দেশি অস্ত্র বিজিবি টহলের দিকে ছুড়ে মারে। এই পরিস্থিতিতে প্রথমে টহল কমান্ডার এক রাউন্ড ফাঁকা ফায়ার করেন।

অন্যদিকে ১৪-১৫ জন বস্তায় মালামাল নিয়ে পালাতে গেলে টহল দল তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বর্ষণ করে। চোরাকারবারীদের কয়েকজন তাদের সঙ্গে থাকা অবৈধ মালামাল বোঝায় বস্তা বিলের পানিতে ফেলে পালিয়ে যান।

টহল দল ১৬ বস্তা ফেন্সিডিল, একটি হাসুয়া এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিজিবি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন