ভারতের জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে মেজর-কর্নেলসহ তিন জন নিহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২২ PM

ভারতের জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে মেজর-কর্নেলসহ তিন জন নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১২:১২:০৩ PM

ভারতের জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে মেজর-কর্নেলসহ তিন জন নিহত

ছবি : সংগৃহিত


জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ‘সন্ত্রাসীদের সঙ্গে সংঘাতে’ ভারতীয় সেনাবাহিনীর দুইজন এবং পুলিশের একজন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তবে সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা জানা যায়নি।

এনডিটিভি জানায়, কোকারনাগের ঘন জঙ্গলে ‘সন্ত্রাসবিরোধী’ যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। গত বুধবার ভোরে বন্দুকযুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের এই তিন কর্মকর্তা নিহত হন।

৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথবাহিনীর সংঘাত চলছে। বৃহস্পতিবার কোকারনাগের জঙ্গলে বন্দুকযুদ্ধে আরও দুইজন সৈনিক আহত হয়েছেন। এছাড়া একজন সৈনিক নিখোঁজ বলে জানা গেছে।

অনন্তনাগ জেলার কোকেরনাগ জঙ্গল থেকে কর্নেল মানপ্রীত, মেজর আশিষ ও ডিএসপি মুজাম্মিলের লাশ উদ্ধার করা হয়। পরে সেনা সদর থেকে জানানো হয়, গোলাগুলিতে গুরুতর আহত হওয়ার পর ওই তিনজনকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের ব্যাপক গুলিবর্ষণে তা সম্ভব হয়নি। পরে ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তারা।

তাদের মৃত্যুর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে যৌথবাহিনী ফের অভিযান শুরু করে। যৌথবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে দুই সৈনিক আহত হন।

ভারতীয় নিরাপত্তাবাহিনী এই অভিযানে অত্যাধুনিক ড্রোন ও অস্ত্র ব্যবহার করছে জানা গেছে।

SH



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা